Distribution of eggs to students during livestock service week in Narsingdi

shear

Md Mubarak Hasen, Narsingdi Representative:

নরসিংদীর মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব পালন করা হয়েছে। বুধবার (১ মার্চ) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার পৌর শহরে অবস্থিত উদয়ন একাডেমীতে এ ডিম খাওয়ানো উৎসব পালন করা হয়। এসময় মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া বলেন,সেবা সপ্তাহের একটি কর্মকাণ্ড হচ্ছে স্কুল পর্যায়ে মিল্ক ফিডিং কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের দুধ ও ডিম খাওয়ানো। তারই পরিপ্রেক্ষিতে আমরা এই উদয়ন একাডেমীতে ১০৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম বিতরণ ও পুষ্টি ও প্রাণিজ আমিষের গুরুত্ব সম্পর্কে উৎসব পালন করছি । প্রতিদিন খাবারে যাতে একটি করে ডিম,দুধ ও মুরগীর মাংস থাকে। কারণ একটি জাতি মেধাবী হতে হলে প্রাণিজ পুষ্টির দিকে গুরুত্ব দিতে হবে। শিশুদের এখন বারন্ত বয়স। প্রাণিজ আমিষ পুষ্টির চাহিদা পূরণ করে।

এছাড়া পুষ্টি শিশুদের মেধা ও শারিরীক বৃদ্ধি গঠনে সহায়ক ভূমিকা পালন করে। এখন যদি তারা প্রাণিজ আমিষ ও পুষ্টি না পায় তাহলে তাদের ব্রেইন ডেভেলপমেন্ট ও শারিরীক কাঠামো ঠিকমত হবেনা। যার ফলে মেধাবী হিসেবে গড়ে উঠবে না। এর গুরুত্ব বুঝানোর জন্য প্রাণিসম্পদ দপ্তর এই উৎসবের আয়োজন করেছে। এসময় আরোও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও অভিভাবকগণ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.