Yugantar in 2 years - the anniversary celebration in Ratapur

shear

Pradeep Kumar Rat:

সত্য-সাহসি সংবাদ ও অগনিত পাঠকের কারনেই যুগান্তর সেরা–এমপি নয়ন

সত্য-সাহসি সংবাদ ও অগনিত পাঠকের কারনে যুগান্তর আজ দেশের সেরা পত্রিকা-। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান্তর আরও অনেকদূর এগিয়ে যাবে। দৈনিক যুগান্তর সব শ্রেণি-পেশার মানুষের মুখপত্র। বৃহস্পতিবার বিকাল চারটার সময় লক্ষ্মীপুরের রায়পুরে আনন্দ র্যা লি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় সাংসদ এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় “রায়পুর স্বজন সমাবেশে”র উদ্যোগে উপজেলার প্রেস ক্লাব হল রুমে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে।

দৈনিক যুগান্তরের রায়পুর উপজেলা প্রতিনিধি তাবারক হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এর আগে সকাল ১১টার দিকে মেঘনা উপকূলীয় দক্ষিন-চরবংশী ইউপির হাজিমারা আশ্রায়নকেন্দ্রের ৫০ জন শিশুকে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

স্বজন সমাবেশের আহবায়ক রুস্তম আলী ডিগ্রী কলেজের প্রভাষক (আইসিটি) এমরান হোসেন খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া, পৌর আ’লীগের আহবায়ক আবু সাঈদ জুটন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালি, সাধারন সম্পাদক এমআর সুমন, লক্ষ্মীপুর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম দিপু, জনকন্ঠের প্রতিনিধি প্রদীপ কুমার রায়, যায়যায় দিন প্রতিনিধি মুকুল পাটোয়ারী, মানব কন্ঠের প্রতিনিধি দুলাল ভূইয়া, কালবেলার প্রতিনিধি মাজেদ হোসেন, আজকের সংবাদের প্রতিনিধি মেহেদি হাসান মাসুম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুর রহমান মুরাদ, যুন্ম সাধারন সম্পাদক মোঃ কাউছার, সাংগঠনিক সম্পাদক এসএম রনি, সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, আ’লীগের যুন্ম সাধারন সম্পাদক কামরুল হাসান রাসেল, সমাজ সেবক স্বপন পাটোয়ারী, শহীদ পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবি সোহেল, রায়পুর কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক শরিফ হোসেন, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য মুজাহিদুল ইসলাম, হাজিমারা আশ্রায়ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া (দুর্জয়) ও শিক্ষক ফাহিমা বেগম, স্বজন সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন,সত্য-সাহসি সংবাদ এবং অগনিত পাঠকের কারনে যুগান্তর সেরা-।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান্তর আরও অনেকদূর এগিয়ে যাবে। দৈনিক যুগান্তর সব শ্রেণি-পেশার মানুষের মুখপত্র। । বস্তুনিষ্ঠটা বজায় রেখে যুগান্তর ক্ষুরধার লেখনি অব্যাহত রেখেছে। যুগান্তর পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে সমাদৃত। রায়পুরে সত্য ও সঠিক সংবাদ প্রকাশ করায় প্রতিনিধিকে ধন্যবাদ জানান।।

কেক কাটা শেষে রায়পুরের যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে উপহার হিসেবে অসহায় শীতার্ত মানুষ ও হকারদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.