Prime Minister to lay foundation stone of 17 and inaugurate 10 projects in Lakshmipur

shear

Files photo

 
Own representative:
লক্ষ্মীপুরে ১৭টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও ১০টি প্রকল্প উদ্ধোধন  করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার একটি সূত্র প্রধানমন্ত্রী কর্তৃক উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রকল্প সমূহের বিষয় গুলো নিশ্চিত করেন।

ভিত্তি প্রস্তর স্থাপন করবেন- লক্ষ্মীপুর মজু চৌধূরীর হাট নৌ-বন্দর, জেনারেল হাসপাতাল (২৫০ শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর সদর হাসপাতাল, মজু চৌধুরীর হাট প্রশাসনিক ভবন ও নাবিক নিবাস, লক্ষ্মীপুর সদর পুলিশ ফাঁড়ি পুলিশ অফিসার্স মেস, লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন, লক্ষ্মীপুর সদর খাদ্য গুদামে নতুন গোডাউন নির্মাণ , রামগঞ্জ উপজেলায় ১৩২/৩৩ বেবি গ্রিড উপজেন্দ্র নির্মাণ, পিয়ারাপুর সেতু, চেউয়াখালী সেতু, লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপনী বিতান, রামগঞ্জ আনসার ও ভিডিপি ব্যাটালিয়ন সদর দপ্তর কমপ্লেক্স, লক্ষ্মীপুর পৌর আজিম শাহ (রা) হকার্স মার্কেট, লক্ষ্মীপুর সরকারি কলেজ একাডেমিক ভবন-কাম-পরীক্ষা কেন্দ্র, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মহিলা ব্যারাক নির্মাণ, লক্ষ্মীপুর শহর সংযোগ সড়কে সেতু নির্মাণ, রায়পুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন, কমলনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন।
প্রকল্প সমূহের মধ্যে উদ্ধোধন করবেন- রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যুব প্রশিক্ষণ কেন্দ্র, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ ভবন, উপজেলা পষিদ অডিটোরিয়াম, কমলনগর উপজেলা পরিষদ ভবন, উপজেলা পষিদ অডিটোনিরয়াম, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ ভবন, মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ (৩য় ও ৪র্থ তলা), উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও প্রাণি হাসপাতাল কমলনগর।
এছাড়াও প্রধানমন্ত্রী বিকেল ৩টায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখবেন। এসময় তিনি লক্ষ্মীপুরকে নিয়ে স্বপ্নের ব্যাখা, লক্ষ্মীপুরের উন্নয়নে ভূমিকা, রাজনৈতিক দিক নির্দেশনাসহ লক্ষ্মীপুরবাসীর চাওয়া পাওয়ার নিয়ে কথা বলার কথা রয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.