Rubel Chakraborty, Bhola representative:
ভোলার তজুমদ্দিনে ৫নং শম্ভুপুর ইউনিয়নে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৬ জুয়ারীকে আটক করেছে তজুমদ্দিন থানা পুলিশ।
শনিবার রাতে তজুমদ্দিন থানার এস আই মোঃ শামীম সরদার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ড হতে তাদের আটক করা হয়। পরে রবিবার (৩১জুলায়) তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে তজুমদ্দিন থানাধীন ০৫নং শম্ভুপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ দক্ষিন শম্ভুপুর সাকিনের জনৈক মোস্তফা মিয়ার ঘরের সামনে উঠান হইতে অভিযানের সময় তাস খেলারত অবস্থায় ১। মোঃ শাহিন (২৪), পিতা- মোঃ কামাল, ২। মোঃ আলামীন (২৫), পিতা- মোঃ শাহজাহান, ৩। মোঃ জাকির (২৫), পিতা- আঃ রব, সর্ব সাং- দক্ষিন খাসেরহাট, ০৫নং ওয়ার্ড, ৪। মোঃ লোকমান (৩০), পিতা- মোঃ ইউনুচ, সাং- শায়েস্তাকান্দি, ৯নং ওয়ার্ড, ৫। মোঃ শহিদুল (২২), পিতা- মোঃ নূরনবী, সাং- আড়ালিয়া, ৭নং ওয়ার্ড, ৬। মোঃ ফরিদ উদ্দিন (৩৮), পিতা- ছায়েদুল হক চৌকিদার, সাং- লামছি শম্ভুপুর, ৭নং ওয়ার্ড, তাস খেলার সরঞ্জাম ও নগদ ৩৫ হাজার ৭০০ টাকাসহ আটক করা হয়।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, আমরা নিয়মিত মাদক, জুয়া, বাল্যবিয়ে ও ইভটিজিংসহ নানা বিষয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছি। এরপরেও যারা আইন মানছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।
