PBI got the responsibility of investigating the Masud murder case in Ramganj

shear

Ramganj (Laxmipur) Representative:
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশের তদন্ত রিপোর্ট প্রত্যাক্ষান করে পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিবিআই) নোয়াখালী কে অধিকতর তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন লক্ষ্মীপুর চেম্বার জজ আদালত।

২১জুন মঙ্গলবার লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (রামগঞ্জ) আমলী আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ার-উল কবির মামলার বাদী আখি আক্তারের আবেদনের পরিপেক্ষিতে এ আদেশ প্রদান করেন।

আদালতের এমন রায়ে বাদী আখি আক্তার স্বস্থি প্রকাশ করেছেন। গত ২৮নভেম্বর২০২১ইং (রবিবার) বিকেলে ইউনিয়ন পরিষদ চলাকালীন সময় নির্বাচনী সহিংসতায় আখি আক্তারের স্বামী মাসুদ আলমকে পিটিয়ে হত্যা করায় আখি আক্তার গত ৩০নভেম্বর (মঙ্গলবার)২০২১ইং বাদী হয়ে নামধারী যুবলীগ নেতা জাকির মোস্তানকে প্রধান আসমী করেন ১৯জনকে আসামী করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রামগঞ্জ থানা মামলা নং ২৪, তারিখ-৩০/১১/২০২১ইং। এরপর হত্যা মামলাটি তদন্তের জন্য থানার এসআই সৈয়দ দেলোয়ার হোসেন (নিরস্ত্র)কে দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ ৫মাস তদন্ত শেষে এসআই দেলোয়ার হোসেন গত ২৪এপ্রিল তদন্ত রিপোট আদালতে দাখিল করলে মামলার বাদী পুলিশের ওই তদন্ত রিপোর্ট বাতিলের জন্য লক্ষ্মীপুর জজ আদালতে আবেদন করলে আদালত তা বাতিল করে অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিবিআই) নোয়াখালীকে আদেশ প্রদান করেন।

মামলার বাদী নিহত মাসুদের স্ত্রী আখি আক্তার জানান, আমার স্বামী মাসুদ নিহতের পর আমি বেশ কয়েকমাস অসুস্থ ছিলাম। আমি থানায় মামলা করার পর ৫মাস ধরে পুলিশ তদন্ত করেছেন। কিন্তু একবারও বাদীর সাথে কোন যোগাযোগ অথবা কোন খোজ খবর পর্যন্ত নেননি। এজন্য আমি পুলিশের চুড়ান্ত তদন্ত রিপোর্ট বাতিল চেয়ে কোর্টে আবেদন করেছি।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রামগঞ্জ থানার এসআই সৈয়দ দেলোয়ার হোসেন (নিরস্ত্র) জানান, নিয়ম অনুযায়ী আমি তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করেছি। বাকীটা আদালতের বিষয়। এর চেয়ে আমি বেশী কিছু জানিনা। না রাজির বিষয়ে আদালতের কোন কাগজপত্র হাতে পাইনি।

লক্ষ্মীপুর আদালতের আইনজীবি মোঃ খোরশেদ আলম ও কবির হোসেন মোল্লা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন সহিংসতায় মাসুদ হত্যা মামলার বাদী আখি আক্তারের আবেদনের পরিপেক্ষিতে মহামান্য আদালত রামগঞ্জ থানা পুলিশের দাখিল করা তদন্ত রিপোর্ট বাতিল করে অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিবিআই) নোয়াখালকে পুনঃ তদন্তের জন্য আদেশ প্রদান করেছেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.