Netrakona Bangla TV's 6th founding anniversary celebration

shear

Abdur Rahman Ishan, Netrakona representative:

বিশ্বজুড়ে বাংলা” এই স্লোগানকে ধারণ করে সফলতার সাথে পাঁচটি বছর অতিক্রম করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো বাংলা টিভি।

আজ সকালে (১৯ মে) বাংলা টিভির নেত্রকোণা জেলা প্রতিনিধি ও জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সাধারণ সম্পাদক ইকবাল হাসানের সঞ্চালনায় জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর নেত্রকোণা জেলা অফিস মিলনায়তনে জেলার সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আ.ক.ম আলতাবুর রহমান কাশেম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন খান আছাদ, খবর নেত্রকোণার সম্পাদক ও জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি)এর সভাপতি মোঃ রেজাউল হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্য ও জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সহ-সভাপতি প্রণব রায় রাজু, সাবেক যুবলীগ নেতা ও এফ.আর.এস.বি এর দপ্তর সম্পাদক এম এস রতন, জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সাংগঠনিক সম্পাদক ও নতুন সময় টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান ইমন, বিজয় টিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম কবীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার সম্পাদক ও এফ.আর.এস.বি এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, জাতীয় দৈনিক দ্যা ইভিনিং নিউজ এর জেলা প্রতিনিধি ও এফ.আর.এস.বি এর সম্মানিত সদস্য খায়রুল ইসলাম,জাতীয় দৈনিক আমার বার্তা এর জেলা প্রতিনিধি কাওসার খান রনিসহ জেলার সাংবাদিকবৃন্দ।

পরে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উত্তর উত্তর সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.