The responsibility of the newly elected chetterman in Ramganj

shear

Ramganj (Laxmipur) Representative:

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৭নং দরবেশপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের দায়িত্বভার গ্রহন করা হয়েছে। ৯ফেব্রুয়ারী (বুধবার) দুপুরে দরবেশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি ওই দায়িত্বভার গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক ও সংস্কৃতিকর্মী মাহবুব খাঁন ফাহিমের সঞ্চালনায় ও নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে দায়িত্বগ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকম রুহুল আমিন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সফিক মাহমুদ পিন্টু, রামগঞ্জ থানা ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ,৩নং ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন, ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম সুমন, দরবেশপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নুর হোসেন পাটোয়ারী, নব নির্বাচিত ইউপি সদস্য, ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ ভিবিন্ন শ্রেনীপেশার ব্যাক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.