2 people arrested with ganja in Kustita RAB operation

shear

কুষ্টিয়া : কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ জন গ্রেফতার হয়েছে। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল রবিবার (৩০ জানুয়ারি) রাত ১২:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন বেলঘড়িয়া (চড়পাড়া) গ্রামস্থ জনৈক জিলাল এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, যাহার আনুমানিক মূল্য- ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা, নগদ ৪২০/- টাকাসহ ০২ জন আসামী ১। জাহানারা(৭০), স্বামী-মৃত আব্দুর রহিম মন্ডল এবং ২। মোঃ জিলাল উদ্দিন(৫০), পিতা-মৃত আব্দুর রহিম মন্ডল, উভয় সাং-বেলঘড়িয়া (চড়পাড়া), থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.