Ramganj (Laxmipur) Representative:
লক্ষীপুরের রামগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করা হয়েছে। ১১ নভেম্বর (শনিবার) সকালে পৌরসভা পাবলিক লাইব্রেরী সংলগ্ন ভবনে পিতা কেটে ওই কর্নারের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আকম রুহুল আমিন, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের সহকারী অধ্যাপক নাজমা আরা ওয়াহিদ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হাবিব উল্ল্যাহ, রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সমাজকর্মী মোঃ ফাহিম হোসেন প্রমুখ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনের আগে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এই কর্নারকে সর্বস্তরের জনসাধারনকে প্রবেশের ক্ষেত্রে নতুন করে গেইট নির্মানসহ আগামী ১৬ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠান নিযেও বিস্তারিত আলোচনা করা হয়।
Uncategorised
Bangabandhu and Liberation War Corner inauguration in Ramganj
